ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ১২:২২ রাত

ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

ছবি: সংগৃহীত, ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

ঢাবি প্রতিনিধি : মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আটকে রেখেছেন 'সুদর্শন পুরুষ' এডলফ খানকে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর একদল শিক্ষার্থী কার্জন হলে তাকে আটকে রাখেন। তবে রাতে পৌনে ১০টার দিকে তাকে ছেড়ে দেন তারা। এসময় তিনি তিন দিনের সময় চেয়েছেন। এরমধ্যে টাকাগুলো পরিশোধ করবেন বলে জানান এডলফ খান। পরে তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময় গণমাধ্যমকর্মীরা তার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

এর আগে কার্জন হল চত্বরে এডলফ খানকে একদল শিক্ষার্থী আটকে রাখেন। প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে তিনি সেখানে আটকে ছিলেন। এ সময়ও তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।

আরও পড়ুন

তবে সেখানে অবস্থান করা রয়েল হোসেন নয়ন নামে এক শিক্ষার্থী বলেন, সুহাস নামে আমাদের বড় এক ভাইয়ের কাছ থেকে এডলফ খান মডেলিং শেখানো নামে কিস্তিতে বিভিন্ন সময় ১ লাখ ১০ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর মডেলিং আর শেখাননি তিনি। পরে আজকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় কুয়েত-মৈত্রী হল সংসদের এজিএস হাফসাকে নতুনভাবে কাজ শেখানোর কথা বলে টাকা নিতে আসলে আমরা তাকে আটক করি। যেহেতু দীর্ঘদিন তাকে পাচ্ছিলাম না তাই আমরা তাকে আটক করে টাকাগুলো আদায়ের চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন

বনলতা এক্সপ্রেস নয়, মেয়ে জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রী