৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত
আন্তর্জাতিক ডেস্ক : ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
পাকিস্তানের ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান ও আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে কম্পন অনুভূত হয়। দেশটির পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, ভূপৃষ্ঠের ১৭০ কিলোমিটার গভীরে।
ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, ফয়সালাবাদ ও মুলতানসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনরয়টার্স জানায়, কাবুল, নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মিরেও কম্পন অনুভূত হয়েছে। সেখান থেকেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1775220435.jpg)
_medium_1775220024.jpg)




