ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ রাত

কুড়িগ্রামের উলিপুরে ৬ জুয়াড়ি আটক

কুড়িগ্রামের উলিপুরে ৬ জুয়াড়ি আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- থেতরাই ইউনিয়নের আক্কাস আলী (৪৮), আশরাফুল ইসলাম (৩০), গুনাইগাছ ইউনিয়নের সাইদুল ইসলাম (৩৮), আমিনুল ইসলাম (৫৪), ফেরদৌস আলী সাদ্দাম (৩৬) ও ফয়জার রহমান (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায় আমজাদ মাস্টারের আবাদি ফাঁকা জমিতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। সেই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়। তবে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন

এসময় তাদের কাছ থেকে দুই প্যাকেট তাস, একটি প্লাস্টিকের চট, একটি টর্চ লাইট ও জুয়া খেলার অন্যান্য সরঞ্জামসহ ১০ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ জন আটককৃত আসামিসহ ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ৬ জুয়াড়ি আটক

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু, বাংলাবান্ধা দিয়ে লাশ হস্তান্তর

গাইবান্ধার নলডাঙ্গায় ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু

রংপুরে ৪ চাঁদাবাজ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া নদী ১১শ২২ কোটি টাকার এই প্রকল্পে ইছামতী ও গজারিয়াও রয়েছে