ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৩২ রাত

রংপুরে ৪ চাঁদাবাজ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

রংপুরে ৪ চাঁদাবাজ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

রংপুর প্রতিনিধি : মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চাঁদা দাবি করায় ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার পুলিশ। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রনগরীর মূলাটোল বড়পুকুরপাড় এলাকার রায়হান, মুন্সিপাড়ার ইরফান হোসেন ওরফে বান্টা, শাহীপাড়ার সামাউন হোসেন ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দোলপাড়ার হযরত আলী।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, পূর্ব পরিচিত হওয়ায় গ্রেফতারকৃতরা গত ২০ মার্চ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হাফিজুল ইসলামকে রংপুর বাসটার্মিনাল এলাকায় ডেকে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এর পর গত ২২ মার্চ মোটরসাইকেল ফিরিয়ে দেয়ার কথা বলে হাফিজুলের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নিয়ে মোটরসাইকেল ফিরিয়ে দিতে টালবাহনা করে।

আরও পড়ুন

এঘটনায় হাফিজুলের বাবা রবিউল ইসলাম বাদি হয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) সাত জনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ নগরীর বিভন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এসময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ৪ চাঁদাবাজ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া নদী ১১শ২২ কোটি টাকার এই প্রকল্পে ইছামতী ও গজারিয়াও রয়েছে

ভারতকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা করলো ছেলে 

পতিত জমিতে চাষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন : হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

নওগাঁর বদলগাছীতে সালিশে ব্যাটের আঘাতে এক ব্যক্তি নিহত