ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৮ দুপুর

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একাব্বর আলী(৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের পর চার নারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাব্বর আলী মারা যান।

নিহত একাব্বর আলী উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়ার বাসিন্দা। তিনি মৃত আকবর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাই শাহ আলম (৪২)। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ভাগি-শরিকদের সাথে পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একাব্বর আলীর বিরোধ চলছিল।

গ্রেফতারকৃতরা হলো- মধ্য বেলকা গ্রামের আব্দুল মতিন মেম্বারের স্ত্রী মোছা: মর্জিনা বেগম(৫০), মৃত রুস্তম আলীর স্ত্রী মোছা: স্বপ্না বেগম(৪৮), মৃত আজিজল হকের স্ত্রী মোছা: নুরজাহান(৬৫) ও মিজানুর রহমানের স্ত্রী মোছা: রেনু বেগম(৩৮)।

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা বলেন, চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত