ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১২ দুপুর

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা থেকে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা থেকে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান পীরপাড়া গ্রাম এবং নোহালী ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অপরাধে কচুয়া বাজার এলাকায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত