ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৪ বিকাল

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। এসব স্টলে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের বিভিন্ন সফল কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি, রাস্তার ধার ও পুকুর পাড়ে সবজি চাষাবাদ এবং মডেল কৃষি বাড়ি স্থাপনের কৌশল। এছাড়া মেলায় আসা দর্শনার্থীদের জন্য ছাদ বাগান এবং মাশরুম চাষের বিশেষ প্রদর্শনী রাখা হয়েছে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজাহার আহমেদ খান প্রমুখ। মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে নিরাপদ ফসল উৎপাদন এবং বাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ