ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:৩৭ দুপুর

দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কম খরচে অধিক ফলন পাওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এদিকে অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে এবছর ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন চাষিরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু উত্তোলনের পর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মো. সাইদুল ইসলাম জানান, আমাদের এখানে ধানের চাষ বেশি। তবে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এবছর নতুন করে ভুট্টা চাষ শুরু করেছেন তিনি। তবে, সার, কীটনাশকের মূল্য যদি সহনীয় পর্যায়ে থাকতো তাহলে লাভ আরও বেশি হতো।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম জানান, ভুট্টাসহ নানা ধরনের ফসল উৎপাদনে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকেরা যেন সহজে কৃষি উপকরণ পায় সেই জন্য বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেলের জন্য স্বার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এবছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়লো বোদো/গ্লিমট

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

দিনাজপুরের নবাবগঞ্জে বাবার বাড়ির শয়ন ঘরে মেয়ের আত্মহত্যা

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর