ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৪ দুপুর

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের টাকোমার উত্তর-পশ্চিমে অবস্থিত কিয়ি পেনিনসুলায় উপদ্বীপে একটি বাড়ির বাইরে ৩২ বছর বয়সী এক ব্যক্তি চারজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে স্থানীয় পুলিশ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই হামলার ঘটনা ঘটে। এপির বরাতে আল জাজিরা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একটি ‘নো-কন্টাক্ট অর্ডার’ ভঙ্গ করেছেন-এমন অভিযোগে স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে পিয়ার্স কাউন্টি শেরিফের অফিসের ডেপুটিদের সেখানে পাঠানো হয়। ডেপুটিরা ওই আদেশের একটি কপি সংগ্রহ করলেও দেখতে পান, সেটি তখনো কার্যকর হয়নি, কারণ সন্দেহভাজনকে আনুষ্ঠানিকভাবে আদেশটি দেয়া হয়নি। ফলে তারা নিজে গিয়ে আদেশটি পৌঁছে দিতে রওনা হন। কিন্তু এরই মধ্যে, কর্মকর্তারা পথেই থাকাকালে সন্দেহভাজন ব্যক্তি ওই বাড়ির বাইরে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করতে শুরু করেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তারা হামলার দৃশ্য দেখেন। প্রথম ডেপুটি পৌঁছাতে প্রায় তিন মিনিট সময় লাগে এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও বিবৃতি অনুযায়ী, সকাল ৯টা ৩৩ মিনিটে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয়। ছুরিকাঘাতে আহত চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে হাসপাতালে নেয়া হলেও পরে তারও মৃত্যু হয় বলে জানান পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিমের মুখপাত্র শেলবি বয়েড। ডেপুটির গুলিতে সন্দেহভাজনের মৃত্যু এবং ছুরিকাঘাতের ঘটনা- উভয় বিষয়েই তদন্ত করছে পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়লো বোদো/গ্লিমট

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

দিনাজপুরের নবাবগঞ্জে বাবার বাড়ির শয়ন ঘরে মেয়ের আত্মহত্যা

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর