ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:০৩ রাত

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ছবি: সংগৃহীত, সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় ৮ ডাকাতকে পুলিশ ও এলাকাবাসী আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান নিয়ে ডাকাতরা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহলরত পুলিশ টর্চ লাইট জ্বালালে ডাকাতরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগীতায় তাদের আটক করা হয়।

আটক ডাকাতদের মধ্যে রয়েছেন হৃদয় বিশ্বাস, মিন্টু, আব্দুল্লাহ, সাগর, শিপন, জাকির হোসেন, দিগেন্দ্র বর্মন ও রাজু মিয়া।

এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যা নামার পর ডাকাত দল যাত্রীদের অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করত। নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করত ডাকাতরা।

আরও পড়ুন

আটকদের গাড়িতে তুলে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। আহত ডাকাতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, ডাকাতদের বিরুদ্ধে শনিবার মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার

শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা, কাল নতুন কর্মসূচি

সোহানের ঝড়ে ধূমকেতুকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় দুর্বারের