ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:১৬ দুপুর

বগুড়ার কাহালুতে ইসলামী জলসা চলাকালীন ৩ টি খড়ের পালায় অগ্নিসংযোগ

খড়ের পালা (গাঁদার) প্রতিকি ছবি।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার পৌর এলাকার সারাই গ্রামে ইসলামী জালসা চলাকালে জলসা সংলগ্ন স্থানে ৩টি খড়ের পালায় (গাঁদায়) অগ্নিসংযোগ করে জনমনে আতংকের সৃষ্টি করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায়।

জানা গেছে, সারাই গ্রামবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে সারাই বাজারের পশ্চিম পাশে এ জলসার আয়োজন করা হয়। জলসায় প্রধান বক্তা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর বক্তব্য চলাকালে রাত ১০ টায় মঞ্চের দক্ষিণ পাশে ৩টি খড়ের পালায় কে বা কারা অগ্নিসংযোগ করে, এতে ৩টি পালা নিমিষেই ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুন

সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে এনে পাশের আরও কয়েকটি খড়ের পালা আগুনের হাত থেকে রক্ষা করে। এ ঘটনায় প্রায় ৬০ হাজার টাকা মুল্যের খড় পুড়ে ছাই হয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি