ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:২৪ দুপুর

বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি আটক

বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) 

আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে শ্রীনাথপুর ও বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ১১ জন বাংলাদেশি নাগরিকে আটক করা হয়।

আরও পড়ুন

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, নারী ২ জন ও একজন শিশু রয়েছে। তারা সবাই সাতক্ষীরা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

একই দিনে, রাজাপুর ও মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ১৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট ২৩ বোতল ভারতীয় মাদক সিরাম ও ২ কেঁজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী