ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:২৪ দুপুর

ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে

আহত হুজাইফা আফনান

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফনান। 
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
 
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, তাকে ঢাকায় নিতে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। বিকেলেই ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। 
 
এর আগে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছিল। হুজাইফার শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন। মঙ্গলবার মেডিকেল বোর্ডের বৈঠক ছিল। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত হয়। 
উল্লেখ্য, গত রোববার সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় হুজাইফা। সে কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ