ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ০৫:৫০ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা।

উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল বারী শামিম, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম।

আরও পড়ুন

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসনে আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির চরে মহিষের বাথান থেকে ৪ রাখালকে অপহরণ

উত্তরঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দু’জনই মৌ...

সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ি’ 

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ শিবির নেতার বিরুদ্ধে : ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আল্লাহ যেন যুবদলের নতুন কমিটিকে শক্তি দেন : মির্জা ফখরুল ইসলাম