ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ০৮:৪০ পিএম

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯

আন্তর্জাতিক ডেস্কস্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। তেমনি মিলছে জীবিতদেরও সন্ধান। এখন পর্যন্ত ৫৮৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আর আহত হয়েছেন ৪ হাজার ৩শ'র বেশি মানুষ।

আজ শুক্রবার (২৬ জুন) দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হতাহতের সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ।

তিনি বলেন, ‘দুঃখজনকভাবে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রা এবং এর কয়েক সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন

প্রথমটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ২০ দশমিক ৩ কিলোমিটার ও দ্বিতীয়টি ছিল ১০ কিলোমিটার গভীরে।

দুটি ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দিন জাতীয় ছুটি থাকায় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে অবস্থান করছিলেন।

দেশটিতে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। তবে ভূমিকম্পের অনেক সময় পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ। সময় যত গড়াচ্ছে, জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও তত কমে আসছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি হারানো এবং ক্ষতিগ্রস্ত বহু মানুষ এই দুর্যোগের পর রাস্তায় রাত কাটাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯

সারাদেশ মেহেরপুর সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক

রাউন্ড অব ৩২ নিশ্চিত যেসব দলের

দেশীয় ফল নিয়ে রংপুর সিটি প্রেসক্লাবে ফল উৎসব