ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৬ ০৮:৫৫ পিএম

রাজধানীতে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

ফারা ফোরদৌস (৩২)

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কর্মরত একজন ইন্টার্ন চিকিৎসক ছিলেন।

শুক্রবার (২৬ জুন) বিকালে ওই ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকায়। তিনি মো. আবদুর রশিদের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন এবং আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একাই থাকতেন। তবে ঠিক কবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

বিকেল পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ প্রধানের

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯

সারাদেশ মেহেরপুর সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক