ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০২:১১ দুপুর

২২ জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাচ্ছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে পারেন তিনি। 

আজ (শনিবার, ১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

 

আরও পড়ুন

বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ:)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেয়ার পর শ্রীমঙ্গলে নির্বাচনি পথসভায় বক্তব্য রাখবেন। ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনি প্রচারণা শুরু করে বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করলো ভেনেজুয়েলা

সিআইসির মহাপরিচালকের দায়িত্বে আবদুর রকিব

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড