ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ সকাল

প্রতিপক্ষকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

প্রতিপক্ষকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বার্সেলোনা। মাত্র ১৬ মিনিটে ৪ গোল করে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে বার্সা। বর্তমান চ্যাম্পিয়নরা প্রথমার্ধেই ৪ গোল করে ইতিহাস গড়েছে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম দল হিসেবে চার গোল করার রেকর্ড করলো হান্সি ফ্লিকের শিষ্যরা।

বার্সার হয়ে গোলের শুরুটা করেন ফেরান তোরেস। প্রথমার্ধের ২২ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে সূচনা করেন গোলের। এর ৮ মিনিট পর ৩০ মিনিটে ফের্মিন লোপেজ দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। রুনি বার্গধজির শক্তিশালী শট অ্যাথলেটিক ক্লাব গোলকিপার উনাই সিমনের হাত ফসকে চলে যায় জালে। আর ৩৮ মিনিটে রাফিনিয়া ছাদে জড়ানো শটে ব্যবধান করেন ৪-০। ফলে বিরতির আগেই ৪ গোল করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ইতিহাস গড়লো বার্সা। 

দ্বিতীয়ার্ধের শুরুর চার মিনিটের মাথায় রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৫-০ করেন। যেখানে সিমন ছিলেন পুরোপুরি অসহায়। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে পাওয়া জয়েটি সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা নবম। হান্সি ফ্লিকের দল ফাইনালে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালে জয়ী দলের।

আরও পড়ুন

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল রোববার জেদ্দায়। সৌদি আরব ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবায়নের ফলে ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট দেশটিতেই আয়োজন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে যানবাহনে যৌথ তল্লাশি