ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০৮:২৫ রাত

ম্যাচসেরা সাকিবে ভর করে ফাইনালে এমআই এমিরাটস

ছবি: সংগৃহীত, ম্যাচসেরা সাকিবে ভর করে ফাইনালে এমআই এমিরাটস

স্পোর্টস ডেস্ক : প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের কাছে হেরে ফাইনালের পথ কঠিন করে ফেলেছিল এমআই এমিরাটস। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে আর কোনো ভুল করেনি কাইরন পোলার্ড নেতৃত্বধীন দল। আবুধাবী নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে আইএল টি–টোয়েন্টির ফাইনালে উঠেছে এমআই এমিরাটস।

শারজাতে টস জিতে নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠান পোলার্ড। আল্লাহ মোহাম্মদ গজনফার ও ফজলহক ফারুকির নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইট রাইডার্স ১২০ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়ায় শুরুতে দুই ওপেনার হারিয়ে ধাক্কা খায় এমআই এমিরাটস, কিন্তু সাকিব আল হাসান ও টম ব্যানটনের প্রতিরোধে দল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

আরও পড়ুন

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ২৪ বলে ৩৮ রান করে জয় নিশ্চিত করেন। পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো এই ইনিংসের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার পান। এটি টুর্নামেন্টে তার সর্বোচ্চ রান। ফাইনালে এমআই এমিরাটসের প্রতিপক্ষ আবারও ডেজার্ট ভাইপার্স; ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান