ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০১:৫২ দুপুর

সান্তোসের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টার ও সান্তোসের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
 
 
গত বুধবার সান্তোসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাদের ভিলা বেলমিরো স্টেডিয়ামের একটি এরিয়াল ভিউ দেখা যাচ্ছে, পাশে লেখা রয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৬। সাথে আরও লেখা আছে ‘সময় আসছে’। যদিও সেখানে নেইমারের নাম উল্লেখ করা হয়নি। নেইমারের সঙ্গে আগের চুক্তির মেয়াদ গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে শেষ হয়ে গিয়েছে।
 
শৈশবের ক্লাবের সঙ্গে নেইমারের প্রথম মৌসুমটা ইনজুরির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে শেষ তিন ম্যাচে জয়ের পেছনে ৩৩ বছর বয়সী নেইমারের চার গোলের অবদান রয়েছে। এই জয়ে ডিসেম্বরে মৌসুমের শেষ দিনে সান্তোস রেলিগেশন থেকে মুক্তি পায়।
 
মৌসুম শেষে নেইমারের বাম হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাসে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে ২২ ডিসেম্বর ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমারের অধীনে নেইমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
 
বার্সেলোনা, পিএসজি ও সৌদি পেশাদার ক্লাব আল-হিলালের সাবেক খেলোয়াড় নেইমার ব্রাজিলের জার্সিতে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯ গোল করেছেন, কিংবদন্তী খেলোয়াড় পেলের তুলনায় যা দুই গোল বেশী।
 
 
২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখনো জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। উরুগুয়ের বিপক্ষে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে তিনি দলের বাইরে চলে গিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত