ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০৩:১৫ দুপুর

পাবনার চাটমোহরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পাবনার চাটমোহরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার, ছবি: সংগৃহীত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, স্কুল শিক্ষক ও (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ নেতা মো. আকতার হোসেনকে(৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন জানান, আকতার হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা আদালতের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী