ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৭ দুপুর

বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিস্ফোরক মামলায় বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করে গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাউদপুর গ্রামের আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী