ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ দুপুর

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফা নুর সোহা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত সোহা ওই এলাকার প্রবাসী মোহাম্মদ সুমনের মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপমা জানান, বেলা ২টার দিকে পুকুরে পড়ে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ