ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৫ দুপুর

বগুড়ার শেরপুরে অটোরিকশা ও দমোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত

বগুড়ার শেরপুরে অটোরিকশা ও দমোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের মির্জাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের জয়নুল আবেদীন (৫২), গাড়িদহ ইউনিয়নের মহিপুর গ্রামের মিলন (৩৫) ও কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী গ্রামের সুকুমার (৪০)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আন্ডারপাস ব্রিজের পূর্ব পাশে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীদের মধ্যে দু’জনসহ মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ