ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪০ বিকাল

বগুড়ায় গাঁজা ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সদর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো লালমনিরহাট সদরের শিবেরিকুটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোশারফ হোসেন(২৪) ও বগুড়া সদরের আকাশতারা এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ইউনুছ মন্ডল(৩২)।

জেলা পুলিশের মিডিয়া উইং সূত্র জানায়, বগুড়া সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের লতিফপুর মধ্যপাড়া আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনের সড়কে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

পরে তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী