ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর

বগুড়ার শিবগঞ্জে চকো সিরাপসহ নারী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে চকো সিরাপসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ২৫ বোতল চকো মাদক সিরাপসহ নারী কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় তাকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি আমেনা বেগম (৬০) রংপুর জেলার পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত সুলতান মিয়ার স্ত্রী।

আরও পড়ুন

বগুড়া জেলা পুলিশের মিডিয়া উইং সূত্র জানায়, শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন তল্লাশি করা হয়। এসময় ২৫ বোতল চকো সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়। ওই আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির কৃত্রিম সংকট

চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা !

ইতালির জন্য মন খারাপ স্কালোনির!

বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং আমাদের সচেতনতা!

ইরানের হামলায় সরে গেল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন