ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০১:২৮ দুপুর

বগুড়ার সোনাতলায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক : বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রাম এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। এর আগে ওই এলাকায় কোনও দুর্গন্ধ ছিল না বলে জানান তারা।

আরও পড়ুন

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আতঙ্কিত হয়ে কেনা বন্ধ না হওয়ায় সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে

জবিতে হেলমেট পরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে : ইরান

হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননাকর : চিফ প্রসিকিউটর

জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু বাংলাদেশের

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী