ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৩:৫৪ দুপুর

চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামে চালকের এক সহকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

গতকাল বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে জেলা শহরের মাইজদী-চৌমুহনী মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজু জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সাখায়েত উল্যার ছেলে।

আরও পড়ুন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশে যাচ্ছিল। বাসটি মাইজদী বাজার আয়কর অফিস এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থাতেই চালকের সহকারী রাজু হঠাৎ সড়কে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাস থেকে পড়েছেন তিনি। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

জ্বালানির কৃত্রিম সংকট

চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা !

ইতালির জন্য মন খারাপ স্কালোনির!

বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং আমাদের সচেতনতা!