ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

ছবি: সংগৃহীত, কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি শিশু সাজিদকে। সন্তানের এমন মৃত্যুর ঘটনায় গর্ত খননকারীর শাস্তি চান শিশুর মা রুনা খাতুন। 

তিনি কাঁদতে কাঁদতে বললেন, ‘তিন জায়গা খুঁড়েছিল। দুই বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রেখেছে। কেন ফেলে রেখেছে? আমি কছিরের শাস্তি চাই, তার বিচার চাই।’ 

রুনা খাতুন বলেন, ঘটনার পর কছির একবার দেখতে এসেছিলেন। তারপর আর আসেননি। তিনি পালিয়ে গেছেন।

এদিকে ছেলের গর্তে আটকে পড়ার ঘটনায় বাবা রাকিবুল ইসলাম উন্মাদপ্রায়। তিনি কখনও মৌন, কখনও বিলাপ করছেন। কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না। 

আরও পড়ুন

তানোর থানার ওসি শাহীনুজ্জামান বলেন, ‘আমরা ডিপের খননকারী কছিরকে পাইনি। তদন্ত চলছে।’ 

রাজশাহী রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সদস্যরা সর্বদা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাজ করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান