ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৭:১২ বিকাল

ছুটির দিনে বইমেলায় ক্রেতাদের ভিড়

ছুটির দিনে বইমেলায় ক্রেতাদের ভিড়

ঢাবি প্রতিনিধি: ছুটির দিনে অমর একুশে বইমেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে নতুন বই দেখতে এবং পছন্দের বই কিনতে ভিড় করেন পাঠকরা।

শুক্রবার (৬ মার্চ )বিকেলের দিকে সেই ভিড় আরও বাড়তে থাকে, ফলে মেলার পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, অভিভাবক ও প্রবীণ পাঠক—সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা মুখর হয়ে ওঠে। কেউ নতুন প্রকাশিত বই খুঁজছেন, কেউ আবার প্রিয় লেখকের বই সংগ্রহ করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরে ঘুরে বই দেখছেন এবং ছবি তুলছেন। মওলা ব্রাদার্সের বিক্রেতা তুষার আহমেদ জানান, ছুটির দিন হওয়ায় সাধারণ দিনের তুলনায় বিক্রি কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের চাপ বেশি থাকে। অনেক পাঠক নতুন প্রকাশিত উপন্যাস, গল্পগ্রন্থ, কবিতার বই এবং গবেষণামূলক বই কিনতে আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুন

মেলায় ঘুরতে আসা কয়েকজন পাঠক বলেন, ছুটির দিন হওয়ায় তারা পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য বইমেলায় এসেছেন। এখানে একদিকে যেমন নতুন বই কেনা যাচ্ছে, অন্যদিকে সাংস্কৃতিক পরিবেশও উপভোগ করা যাচ্ছে। মেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সক্রিয় থাকতে দেখা গেছে। মেলার প্রবেশপথে তল্লাশি এবং ভেতরে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাঠকদের সুবিধার্থে মেলায় বিভিন্ন তথ্যকেন্দ্র, বিশ্রামস্থল এবং চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। ছুটির দিনে বিপুল সংখ্যক দর্শনার্থী এলেও সার্বিক পরিবেশ স্বাভাবিক ও সুশৃঙ্খল রয়েছে। সব মিলিয়ে ছুটির দিনে অমর একুশে বইমেলা পরিণত হয়েছে বইপ্রেমীদের এক আনন্দঘন মিলনস্থলে, যেখানে বইয়ের প্রতি ভালোবাসাই যেন সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ