ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫২ রাত

নেতানিয়াহুর সাথে বৈঠকে বসছেন ট্রাম্প, কি নিয়ে আলোচনা?

ছবি: সংগৃহীত, নেতানিয়াহুর সাথে বৈঠকে বসছেন ট্রাম্প, কি নিয়ে আলোচনা?

আন্তর্জাতিক ডেস্কআগামী ২৯ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে  হোয়াইট হাউসে আতিথ্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র আজ সোমবার এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। 

বহুল প্রতীক্ষিত বৈঠকে দুই নেতা গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় এবং অত্যন্ত কঠিনতম পর্যায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু আগামী ২৯ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন; তারা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যত পদক্ষেপ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন

এর আগে রবিবার নেতানিয়াহু নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে এই বৈঠকের মূল ফোকাস থাকবে গাজায় হামাস শাসনের অবসান ঘটানো এবং যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি তাদের প্রতিশ্রুতিনিশ্চিত করা। যার মধ্যে গাজাকে পরিপূর্ণভাবে নিরস্ত্রীকরণের বিষয়ও অন্তর্ভুক্ত। তিনি আরও যোগ করেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়টি হবে আরও কঠিন।

মার্কিন-মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি গত ১০ অক্টোবর থেকে মূলত কার্যকর রয়েছে। যদিও ইসরায়েলি বাহিনী এরপরও পাঁচ শত বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন

‘রূপনগর’এর ১০০’তম পর্ব উদযাপন

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

পাবনার বেড়ায় রাত নয়টা বাজলেই থাকে না গ্যাস সরবরাহ

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা