ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর

বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার

বাউল শিল্পী আবুল সরকার

বিনোদন ডেস্কঃ ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। 
 
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার সেসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।
 
 
পুলিশ আরও জানায়, আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করে। এরপর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
 
 
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর