ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৫২ দুপুর

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন 

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি : ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা ইট প্রস্তুতকারী মালক ও শ্রমিক সমিতি। গতকাল রোববার দুপুর ১২টায় জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারেরও বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেত হয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন।

মানববন্ধনে সভাপত্বি করেন জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান। এসময় বক্তব্য রাখেন জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে শ্রমিকসহ ইটভাটা নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে।

আরও পড়ুন

এছাড়া জেলার ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়ন কাজ দারুণভাবে ব্যাহত হবে। স্মারকলিপিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, দাবিগুলো পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী