ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৯:৪৭ সকাল

নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির অবস্থান

নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির অবস্থান

গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি দিয়েছে। তবে নাশকতা ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের  সাভার বাজার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি,  হেমায়েতপুর, মডেল মসজিদসহ বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সড়ক ও মহাসড়কে নাশকতা ঠেকাতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। দুপুরে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের মডেল মসজিদ থেকে বের হয়ে সাভারের সিটি সেন্টারে এসে শেষ হয়। পরে কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীরা সিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। এ ছাড়া, নাশকতা রোধে সাভারের রেডিও কলোনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

অপরদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় জামাল ক্লিনিকের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়