ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৫:০১ বিকাল

বগুড়ায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বগুড়ায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : কাহালুর হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার পৃথক অভিযানে আজ রোববার (১৬ নভেম্বর) তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্র জানায়, আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল শহরের মালতিনগর এলাকা থেকে কাহালুর হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো. শাহাবুলকে গ্রেফতার করে। সে শহরের মালগ্রাম এলাকার আনছার আলীর ছেলে।

এদিকে, র‌্যাবের অপর অভিযানিক দল একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের সুত্রাপুর (রিয়াজ কাজী লেন) এলাকা থেকে উল্লেখিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনছার আলীর ছেলে মো. বাবুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২