ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৪:৫৯ দুপুর

বগুড়া জেলা ছাত্রদলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা ছাত্রদলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ।

আরও পড়ুন

সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে প্রতিটি উপজেলা ও ইউনিট পর্যায়ে ছাত্রদলকে প্রস্তুত রাখতে হবে। তারা দলীয় ঐক্য বজায় রেখে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান। সভা শেষে নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

আফগানিস্তানের দায়িত্বে টাইগারদের সাবেক কোচ

বয়স বাড়ার সাথে সাথে খামখেয়ালী হয়ে উঠেছেন ট্রাম্প

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হচ্ছে