ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১২ দুপুর

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

সংগৃহিত,ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। যা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। সেই সঙ্গে এবার ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে। 

বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। আর ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। তবে শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।

এ ক্ষেত্রে আগামী ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পরদিন ৪ মার্চ আগামী ১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ আগামী ১৯ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে।

আরও পড়ুন

অন্যদিকে, আগামী ১৩ মার্চ থেকে ঈদুল ফিতরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ওইদিন আগামী ২৩ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে। পরদিন ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের ফিরতি টিকিট। একইভাবে ১৫ মার্চ আগামী ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ আগামী ২৯ মার্চের ফিরতি টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর