ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যদি কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে একটি সমঝোতা হাতের নাগালে রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের আসন্ন বৈঠকের প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, একটি ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তির সুযোগ তৈরি হয়েছে। তবে তা নির্ভর করবে কূটনীতি কতটা গুরুত্ব পায় তার ওপর। ইরানের শীর্ষ কূটনীতিক স্পষ্ট করে বলেন, তেহরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা ভোগের অধিকার ইরানের জনগণের রয়েছে। বৃহস্পতিবার জেনেভায় নির্ধারিত বৈঠকটি হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা। এই আলোচনা মধ্যস্থতা করছে ওমান। মাসকাট আশা প্রকাশ করেছে, চুক্তি চূড়ান্ত করার পথে ইতিবাচক অগ্রগতি হবে।

আরও পড়ুন

ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাঘচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউজের দূত স্টিভ উউটকভ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। সাম্প্রতিক বৈঠকের পর ট্রাম্প তেহরানকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে অর্থবহ চুক্তি করার সময়সীমা বেঁধে দেন এবং সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। এদিকে, মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে একটি ন্যাটো ঘাঁটিতে নোঙর করেছে, মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার পথে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে। তাদের দাবি, সেখানে শক্ত ঘাঁটি তৈরি করা হয়েছে। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী