ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত

সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে আগুন

সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে আগুন

সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
 
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, বিটিসিএল ভবনের পাশের বাংলাদেশ ব্যাংকের বাউন্ডারি দেওয়ালের উপর কাটাতারের ওয়েল্ডিং করার সময় স্পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সদর আসনে বিএনপি নেতা মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এ পদে থাকতে পারেন না: নাহিদ

ওসমান হাদির বাড়িতে পুলিশ মোতায়েন

স্বাধীনতার ৫৪ বছরেও মেলেনি জহুরার বীরাঙ্গনার সরকারি স্বীকৃতি

বিজয়ের মাসে দেশের গান নিয়ে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রেকর্ড পরিমাণ মাছ রপ্তানি