প্রধানমন্ত্রী আগামীকাল দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করবেন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৫ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা সফরে আসছেন। এদিন তিনি উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া এদিন বেলা ২টায় উপজেলা সদরে অবস্থিত রামচন্দ্রপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দিনাজপুরে এটিই প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলা তথা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ রংপুর বিভাগের তৃণমূল পর্যায় থেকে জেলা শহর ও সর্বত্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সাধারণ মানুষের মনেও দেখা দিয়েছে বাঁধভাঙা উল্লাস।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের খবরে কাহারোল উপজেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি-দাওয়াও তুলে ধরা হবে। দাবিসমূহ হলো- উপজেলার সকল কাঁচা রাস্তাঘাট পাকাকরণ, বাইবাস সড়ক নির্মাণ, কাহারোল উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তর, উপজেলা সদরকে পৌরসভার অন্তর্ভূক্তিকরণ, একটি সরকারি টেকনিক্যাল কলেজ নির্মাণ, মিনি স্টেডিয়াম নির্মাণ, কাহারোল গরুরহাট সম্প্রসারণ, উপজেলা সদর থেকে ধুকুরঝাড়ি ভায়া বিরল স্থলবন্দর পর্যন্ত রাস্তা প্রসস্থকরণ ও উন্নয়নকরণ, উপজেলায় ভারি কলকারখানা নির্মাণ ও গার্মেন্টস শিল্প স্থাপন, কুটির ও হস্তশিল্প স্থাপন ইত্যাদি।
আরও পড়ুনএদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাহারোল উপজেলায় আগমন উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিভিন্ন দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773505781.jpg)
_medium_1773504982.jpg)
_medium_1773504290.jpg)
_medium_1773504003.jpg)
_medium_1773504003.jpg)
_medium_1773503609.jpg)

