ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ দুপুর

বলিউডে প্রত্যাবর্তনেই দীপিকা-আলিয়াদের ছাড়িয়ে গেলেন প্রিয়াঙ্কা!

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমা থেকে দূরে ছিলেন। হলিউডে সিটাডেলসহ বিভিন্ন সিনেমা ও সিরিজে দেখা গেলেও দেশীয় সিনেমায় দেখা যায়নি ‘দেশি গার্ল’কে।
 
তবে সম্প্রতি জানা গেছে, তিনি এস এস রাজামৌলির নতুন সিনেমায় কাজ করছেন এবং এ সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিকও পেয়েছেন। ভারতের গণমাধ্যম পিংকভিলার সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা এই সিনেমার জন্য বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকা পাচ্ছেন, যা পূর্বের কোনো রাজামৌলির নায়িকার পারিশ্রমিকের দ্বিগুণ এবং হিন্দি সিনেমার নায়িকাদের পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।
এই সিনেমায় দক্ষিণি সুপারস্টার মহেশ বাবুও আছেন। সিনেমাটি জঙ্গলে অ্যাডভেঞ্চার থিমের এবং বাজেট এক হাজার কোটি রুপি।পারিশ্রমিক নিয়ে দীর্ঘ আলোচনার পরই চূড়ান্ত হয়েছে প্রিয়াঙ্কার অংশগ্রহণ। তিনি নিজের পারিশ্রমিক নিয়ে একচুলও ছাড় দেননি।
 
 
২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর থেকে প্রিয়াঙ্কা ভারতীয় সিনেমায় খুব কমই দেখা গেছে। জয় গঙ্গাজল ও দ্য স্কাই ইজ পিঙ্ক-এর পর তার দেশে ফিরে অভিনয় করা এই সিনেমাটিই হবে বহু প্রতীক্ষিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর