ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:৩৭ সকাল

ইধিকা নন শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ

ইধিকা নন শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নায়ক শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অন্যতম নায়িকা হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার খবরের সত্যতা পাওয়া গেল। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নয়া জুটিকে।

ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে হবে শুটিং। এর আগে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল। তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা।

আরও পড়ুন

‘প্রিন্স’ ছবির প্রযোজনা টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইধিকাকে বাদ দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ ইধিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়া। এরই মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা ও নানামাত্রিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কলকাতার প্রতিষ্ঠিত ও খ্যাতিমান তারকা অভিনেতারাও যে অঙ্কের পারিশ্রমিক পান না, নতুন অভিনেত্রী হিসেবে ইধিকা কীভাবে বাংলাদেশ থেকে ওই অঙ্ক নিচ্ছেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের