ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৫, ১১:২১ রাত

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লাশ রেখে বাড়ির সবাই উধাও

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লাশ রেখে বাড়ির সবাই উধাও

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের পল্লীতে মুক্তা খাতুন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  তার লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মুক্তা সন্ধ্যায় বিষপান করলে পরিবারের লোকজন উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গৃহবধূর ভাই মাসুদ জানান, প্রতিবেশীরা আমাকে রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে জানায়, তার বোন মুক্তা ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ সময় মাসুদ মুক্তার স্বামী ইয়াসিনের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে ওই প্রতিবেশী বলেন তারা সবাই লাশ রেখে বাড়ি থেকে পালিয়েছে। খবর পেয়ে রাত ১ টার দিকে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪