ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৫, ০৩:০৫ দুপুর

সিরাজগঞ্জে ভিক্ষুকের বস্তায় দুই লাখ টাকা

সিরাজগঞ্জে ভিক্ষুকের বস্তায় দুই লাখ টাকা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সালেহা পাগলি নামে এক ভিক্ষুকের কাছ থেকে জমানো দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার মাসুমপুর মহল্লার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাইস্কুলের পেছনে অসুস্থ অবস্থায় মাটিতে পরে ছিলেন ওই ভিক্ষুক। পরে স্থানীয়রা তার বস্তা থেকে টাকাগুলো উদ্ধার করেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তার একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন, মা আমাদের সাথে থাকতো না, একাই থাকতো। তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে। মেয়ে জামাই রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, শাশুড়ি অসুস্থ ছিলেন। বলেছিলাম, আপনাকে চিকিৎসা করাবো, কিন্তু তার কাছে কত টাকা আছে, সেটা বলতে চাইতো না। গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী তার বারান্দার নিচে থেকে টাকাগুলো উদ্ধার করেছে।

টাকা গণনায় অংশ নেওয়া রাশেদুল ইসলাম বলেন, প্রায় ৬৫ বছর বয়সী সালেহা বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে কওমি জুটমিলের পরিত্যক্ত বিল্ডিংয়ের বারান্দায় থাকেন। দুই মাস ধরে তিনি অসুস্থ। ধারণা ছিল, তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী গিয়ে দুই বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্ট হয়ে গেছে। এই টাকা তার চিকিৎসায় ব্যয় করা হবে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার আহমেদ শিপু বলেন, সালেহা নামের ভিক্ষুক দীর্ঘদিন ধরে টাকাগুলো জমিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গণনা করেন। টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়