ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ০৩:০২ দুপুর

ইলিশ কিনতে গিয়ে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

ইলিশ কিনতে গিয়ে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খানের মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।

মৃত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দর্জির দোকান ছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন

জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় অভিযানে থাকা নৌ-পুলিশের একটি স্পিডবোট তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে রাসেল খান নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তারা মরদেহ খুঁজে পাননি। তিন দিন পর আজ সকালে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ