ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৫ ০২:২৫ পিএম

হামজার ফ্রি কিক গোলে এগিয়ে গেলো বাংলাদেশ

হামজার ফ্রি কিক গোলে এগিয়ে গেলো বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছে এই দুই দল। হামজা চৌধুরীর গোলে ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ।  

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ।

ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী। 

আরও পড়ুন

বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। হামজার গোলে ম্যাচে লিড নিয়েছে স্বাগতিকরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় হজযাত্রীর লাগেজ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

ফিলিস্তিনের ফুটবল প্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র-কানাডা

ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময় : তামিম

সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২