ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৩:৩৩ পিএম

ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের জোরহাটে দেশটির বিমানবাহিনীর একটি আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটি জোরহাটের বিমানবাহিনী ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির অভ্যন্তরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়লে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হতাহত বা আহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং পরিস্থিতি মূল্যায়নের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা বিমানটি একটি শক্তিশালী দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান। দীর্ঘদিন ধরে এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে তাদের বহরে প্রায় ১০০টি এ ধরনের বিমান রয়েছে। খবর : এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময় : তামিম

সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২

২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইরানের সিরিক বন্দরে বিস্ফোরণ, হরমুজে একাধিক ড্রোন ভূপাতিত

কালীগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশাচালককে গণপিটুনি