ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৩:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় হজযাত্রীর লাগেজ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় হজযাত্রীর লাগেজ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
 
আজ শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। বিষয়টি নিশ্চিত করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহপুর গ্রামের এক নারী চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে সৌদি আরবে হজ পালন করতে যান। দেশে ফেরার সময় তার একটি লাগেজ সৌদি আরবে থেকে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
 
এরপর লাগেজটি ফেরত আনার বিষয়ে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে ওই পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সিটিতে ভাঙচুর চালান।
 
এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
 
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।
 
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, হজযাত্রীর লাগেজ নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় হজযাত্রীর লাগেজ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

ফিলিস্তিনের ফুটবল প্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র-কানাডা

ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময় : তামিম

সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২