ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ দুপুর

কাউনিয়া ও মিঠাপুকুরে নতুন করে শনাক্ত ৩ 

রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ১১ জন

রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ১১ জন, ছবি: প্রতিকী ।

রংপুর প্রতিনিধি: রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন করে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আরও তিনজন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এর আগে পীরগাছা উপজেলার পারুল ও সদর ইউনিয়নে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে আটজনকে শনাক্ত করা হয়। গত আগস্টে ওই উপজেলায় প্রায় দুই শতাধিক মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয় এবং চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। এরপর আইইডিসিআরের দল নমুনা সংগ্রহ করে আটজনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত করে।

অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের আমাইপুর গ্রামে একটি অসুস্থ গরু জবাই করার পর স্থানীয় কয়েকজন চর্মরোগে আক্রান্ত হন। তাদের মধ্যে একজনের শরীরে অ্যানথ্রাক্স পাওয়া গেছে।

আরও পড়ুন

কাউনিয়া উপজেলায়ও একই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখানকার পাঁচজনের নমুনা পরীক্ষায় দুজনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে।
রংপুর জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আরবিন্দু কুমার মোদক বলেন, “আমরা ইতিমধ্যেই সতর্ক অবস্থানে আছি। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা আক্রান্তের খবর পেলেই দ্রুত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি