ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৮ দুপুর

সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারকেলের দাম চড়া

সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারকেলের দাম চড়া। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে নাড়ু-মোয়া তৈরির প্রচলন দীর্ঘদিনের। বাড়ির নারীরা নানা প্রকারের নাড়ু-মোয়া তৈরি করে স্বজনের বাড়িতে পাঠিয়ে থাকেন। এ সময় অতিথি আপ্যায়নের প্রধান উপকরণ নাড়ু-মোয়া। তবে এবার নাড়ু-মোয়া তৈরিতে ভাটা পড়েছে। কারণ, এক সপ্তাহের ব্যবধানে নাড়ু তৈরির অন্যতম অনুষঙ্গ নারকেলের দাম প্রতি জোড়ায় ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে।

কয়েক দিন আগেও জেলার সিরাজগঞ্জ বড় বাজার, পিপুলবাড়িয়া, ছোনগাছা, সলঙ্গা, চন্দাইকোনা সহ বিভিন্ন হাট বাজারে বড় আকারের প্রতি জোড়া নারকেল বিক্রি হয়েছে ৪০০ টাকায়। এক সপ্তাহ আগে যা বিক্রি হয়েছে ৩২০ টাকায়।

একইভাবে মাঝারি আকারের প্রতি জোড়া ২৩০ টাকার স্থলে ৩০০ টাকায়। ছোট আকারের প্রতি জোড়া নারকেল বিক্রি হয়েছে ১৬০ টাকার স্থলে ২২০ টাকায়। সিরাজগঞ্জ শহরে নারকেল কিনতে আসা কৃষক দীপায়ন ভৌমিক জানান, পূজায় নারকেল না হলে চলে না। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। এক সপ্তাহ আগেও নারকেলের এত দাম ছিল না।

আরও পড়ুন

বিভিন্ন বাজারের নারকেল বিক্রেতা হাসমত আলী বলেন, আগে চাঁচকৈড়, সলঙ্গা, হান্ডিয়াল, শরৎ নগরের সাপ্তাহিক হাটসহ এলাকার বিভিন্ন মোকাম থেকে পাইকারি দরে নারকেল কিনতাম। এসব এলাকায় এখন তেমন গাছ নেই। ফলনও কমে গেছে। বর্তমানে পাবনা, নাটোর, রাজশাহী থেকে নারকেল এলেও চাহিদার তুলনায় কম। তাই দাম বেড়ে গেছে।

কামারখন্দের জামতৈল গ্রামের গৃহিণী মালতী রানী দাস জানান, দুর্গাপূজা তো বছরে একবারই আসে। আর অতিথি আপ্যায়নে বাঙালি সনাতন পরিবারে পূজার সময় নাড়ু, মুড়ি, খই ছাড়া ভাবা যায় না। তাই নারকেলের দাম বাড়লেও কিনতে হয়। তবে পরিমাণে কম কিনতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী